বিলে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাশ

২৯ জুলাই ২০১৯, ১০:৫৯ AM

© সংগৃহীত

ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মোখলেছুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে নাটোরের হালতিবিলের নলডাঙ্গা উপজেলার মোষমারী রেল ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, হালতি গ্রামের মানুষ নৌকায় মাধনগর যাওয়ার সময় মোষমারী রেল ব্রিজের কাছে মৃতদেহ ভাসতে দেখে। তারা কাছে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ভাসমান মৃতদেহটি গত শনিবার নিখোঁজ শিক্ষক মোখলেছুর রহমানের বলে নিশ্চিত করেন তিনি।

গত শনিবার নলডাঙ্গার হালতিবিলে নৌকা ভ্রমণের সময় প্রাপ্তি সাহা নামের এক শিক্ষিকা নৌকা থেকে পড়ে যান। তাকে খুঁজতে গিয়ে রাজশাহীর আলুপট্টিস্থ নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক মোখলেছুর রহমান পানিতে তলিয়ে যান।

স্থানীয়রা শিক্ষিকা প্রাপ্তি সাহাকে উদ্ধার করলেও শিক্ষক মোখলেছুর রহমান নিখোঁজ থাকেন। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে তৎপরতা চালালেও শিক্ষক মোখলেছুর রহমানকে উদ্ধার করতে পারেনি। সোমবার সকালে হালতি বিলের মোষমারী রেল ব্রিজ এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close