চর দখল নিয়ে সংঘর্ষে ‘টেঁটাবিদ্ধ’ হয়ে নারী নিহত, আহত অন্তত ১৫

২৬ জুলাই ২০২৬, ১১:৫২ PM
কুমিল্লা

কুমিল্লা © সংগৃহীত

কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী চরের মালিকানা ও দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে কোহিনুর বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (২৬ জুলাই) বিকেলে ঘটে যাওয়া এ ‘টেঁটাযুদ্ধে’ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিহত কোহিনুর বেগম মেঘনা উপজেলার আলীপুর গ্রামের ট্রলারচালক কাবিল মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, তিতাস উপজেলার চরভাটেরা এবং মেঘনা উপজেলার আলীপুর ও চর বিনতপুর গ্রামের অধিবাসীদের মধ্যে সীমান্তবর্তী চরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে তিতাসের চরভাটেরা গ্রামের দুই ব্যক্তি ব্যক্তিগত কাজে মেঘনা উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যান। সেখানে তাঁদের মারধর করে আটকে রাখা হয়েছে এমন খবর চরভাটেরা গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরে চরভাটেরার লোকজন মেঘনায় গিয়ে অবরুদ্ধ দুজনকে উদ্ধার করে নিয়ে আসেন।

রেজিস্ট্রি অফিসের ঘটনার জের ধরে বিকেলে তিতাসের চরভাটেরা এবং মেঘনার আলীপুর ও চর বিনতপুর গ্রামের শত শত লোক দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও টেঁটাযুদ্ধ।

সংঘর্ষের একপর্যায়ে নদী থেকে কোহিনুর বেগমকে ঘাড়ে টেঁটাবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যেকোনো নতুন সহিংসতা এড়াতে সীমান্তবর্তী ওই চরাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম এক নারী নিহতের তথ্য দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় এক নারীর মরদেহ আমরা উদ্ধার করেছি। বর্তমানে তার মরদেহ মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের বেশি আহত হয়েছেন।

প্রসঙ্গত, তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী চরগুলোর মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও গত ১৫ জুন একই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9