অভিযানে ভুয়া রিপোর্টের প্রমাণ, রাজধানীতে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

২৬ জুলাই ২০২৬, ১০:১২ PM
স্বাস্থ্য অধিদপ্তরের লোগো

স্বাস্থ্য অধিদপ্তরের লোগো © টিডিসি ফাইল ছবি

ভুয়া প্যাথলজি রিপোর্ট ও মানহীন সেবাসহ নানা অনিয়মের কারণে রাজধানীর চানখারপুলে এক্টিভ ডায়াগনস্টিক ও হেলথ এইড নামে দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রবিবার (২৬ জুলাই) বিকেলে অভিযান পরিচালনা করে এই দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

জানা গেছে, কয়েক মাস আগে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশে নানা অনিয়মের অভিযোগে এই দুই প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে সময় সংশ্লিষ্টদের গ্রেপ্তার, দেড় লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেয়া হয়েছিল। পরবর্তীতে শর্তসাপেক্ষে ত্রুটিগুলো শুধরে নেয়ার প্রতিশ্রুতিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পুনরায় কার্যক্রম চালুর অনুমতি পায়।

প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ভুয়া প্যাথলজি রিপোর্ট, দালাল চক্রের মাধ্যমে ঢাকা মেডিকেল থেকে রোগী ভাগিয়ে আনা ও মানহীন সেবা দেয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। তাদেরকে সতর্ক করার পাশাপাশি সুযোগও দেয়া হয়েছিল। তারপরও তাদের মানের কোনো উন্নতি হয়নি। যার ফলে এই দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9