টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

২৬ জুলাই ২০২৬, ০৭:২৪ PM
গ্রেপ্তার গাঁজাসহ নার্গিস বেগম

গ্রেপ্তার গাঁজাসহ নার্গিস বেগম © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ নার্গিস বেগম (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোরে টঙ্গী পূর্ব থানার অভিযানে উদ্ধার হওয়া মাদকের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নার্গিস বেগম ওই এলাকার আলাল উদ্দিন ও ললিতা বেগমের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নার্গিস বেগমের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের মাদকের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে টঙ্গী পূর্ব থানা এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ: গাজীপুর
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬
দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬