সড়কের পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

২৬ জুলাই ২০২৬, ০৬:৫৪ PM
বাউফল থানা

বাউফল থানা © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে সড়কের পাশে আহত অবস্থায় পড়ে থাকা মোহাম্মদ ইউনুস (৬০) নামের এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাউফল-কালিশুরী আঞ্চলিক সড়কের জনতা বাজার এলাকা থেকে কয়েকজন পথচারী তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ ইউনুস উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, তিনি জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তি করতেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার আল কাইউম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। শরীরের আঘাতের ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের খবর দেয়। দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং কোন যানবাহনের ধাক্কায় তিনি আহত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিচ্ছিন্ন সংযোগ, নেই মিটারও—তবুও বিদ্যুৎ বিল এল ৬৯২ টাকা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬