নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার 

২৬ জুলাই ২০২৬, ০৪:৪২ PM
হত্যাকােণ্ডের শিকার মাহফুল মিয়া

হত্যাকােণ্ডের শিকার মাহফুল মিয়া © সংগৃহীত

নেত্রকোনার সদর উপজেলার একটি বাড়িতে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

শনিবার (২৫ জুলাই) রাত ১২টার পর থেকে ভোরের মধ্যে যেকোনো সময়ে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত যুবক উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকু্ব আলীর ছেলে মাহফুল মিয়া (৩৫)।

স্থানীয়দের বরাতে নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, শনিবার রাতের খাবার খেয়ে মাহফুল মিয়া নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রবিবার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। তখন লোডশেডিং থাকায় ঘরে ঢুকে টর্চের আলো জ্বালালে মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুতসহ পরবর্তী আইনি কার্যক্রম শুরু করেছে। ঘটনাস্থলে সিআইডি টিম উপস্থিত আছে।

পরিবারের বরাতে প্রাথমিক ধারণার কথা উল্লেখ করে ওসি বলেন, প্রতিবেশীর সঙ্গে মাহফুলের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বেগম জিয়ার জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের খাবার…
  • ১৫ আগস্ট ২০২৬
যতদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, বেগম জিয়ার নাম মর্যাদ…
  • ১৫ আগস্ট ২০২৬
পুরুষ হয়ে নারী বিভাগে খেলা! মেডিকেল পরীক্ষার পর বাতিল হলো প…
  • ১৫ আগস্ট ২০২৬
রোগীর মৃত্যুর পর হামলা, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা কর্মবি…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফি…
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবি ছাত্রদলের দোয়া, এতিম শিক্ষ…
  • ১৫ আগস্ট ২০২৬