বুড়িগঙ্গায় মিলল স্কুলছাত্র ইমনের লাশ

২৭ জুলাই ২০১৯, ১০:০৮ AM

© সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা থেকে নিখোঁজের আট ঘণ্টা পর এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ইমনের (১১) লাশ উদ্ধার করে।

নিহত ইমন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পরানসামারা গ্রামের জসিম উদ্দিন ও রূপা বেগমের ছেলে। সে তার বাবা-মায়ের সঙ্গে ফতুল্লার পঞ্চবটি ধর্মগঞ্জ এলাকায় থাকতো। ইমন স্থানীয় হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় শুক্রবার দুপুর ১২টার দিকে বুড়িগঙ্গা নদীতে সমবয়সীদের সঙ্গে গোছল করতে গিয়ে নিখোঁজ হয় ইমন। পরে রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ইমন নদীতে গোছল করতে নেমে পানিতে ডুবে যায়। এরপর তার সমবয়সীরা অনেক খোঁজাখুজি করে না পেয়ে তার বাড়িতে খবর দেয়। পরে স্থানীয় লোকজন থানায় ও ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেয়।

বিকেল থেকে ডুবুরি দল চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টায় নিখোঁজ ইমনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে তিনি জানান।

ট্রাক চালককে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ…
  • ০৬ মার্চ ২০২৬
রাঙামাটিতে এনসিপির সাত নেতার পদত্যাগ
  • ০৬ মার্চ ২০২৬
গণধর্ষণের শিকার ছাত্রীকে নিরাপত্তা দেওয়ায় গবিসাস কার্যালয়ে …
  • ০৬ মার্চ ২০২৬
রানবন্যার ম্যাচে বেথেলের সেঞ্চুরিও ব্যর্থ, ইংল্যান্ডকে উড়িয়…
  • ০৬ মার্চ ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অপহরণ, ৯৭ হাজার টাকা লুট
  • ০৫ মার্চ ২০২৬
দুই সপ্তাহ পরও দেওয়া হয়নি ‘ধর্ষণকাণ্ডের’ মেডিকেল রিপোর্ট, ন…
  • ০৫ মার্চ ২০২৬