বাসায় ঢুকে স্কুলছাত্রকে হত্যা

২৪ জুলাই ২০১৯, ০৯:১২ PM

© সংগৃহীত

বাসায় ঢুকে তউসিফুল ইসলাম মুন্না (১৫) নামে ৮ম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর টঙ্গী কাজীপাড়া চন্দ্রীমা সোসাইটি এলাকায়।

নিহত মুন্না রাজধানীর মগবাজার বিএফ শাহিন একাডেমির ছাত্র। মুন্না কাজীপাড়া এলাকার মো. মিজানুর রহমানের বড় ছেলে। তাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার দান্ডি গ্রামে।

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানান, বুধবার সকালে মুন্নার বাবা অফিসে চলে যায়। এছাড়া তার মা সকাল সাড়ে ৮টার দিকে মুন্নাকে একা বাসায় রেখে ছোট ছেলেকে নিয়ে স্কুলে যায়। পরে মুন্নার মা স্কুল থেকে বাসায় ফিরে মুন্নার নিথর দেহ খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, কে বা কারা এবং কি কারণে মুন্নাকে হত্যা করেছে তা এ মূহুর্তে নিশ্চিত হয়ে বলা সম্ভব নয়। তবে হত্যাকাণ্ডের সময় মুন্না ঘরে একা ছিল। তার পরিচিত কোনো বন্ধু-বান্ধব এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করছে।

আমার সঙ্গে অন্য নারী তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬
দল হয়ত ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ
  • ২০ এপ্রিল ২০২৬