গ্রেফতার হওয়া যুবক কি হৃদয়?

২৩ জুলাই ২০১৯, ০৯:৩২ PM

রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি হৃদয় সন্দেহে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৬টার দিকে রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে পুলিশ সন্দেহভাজন ওই যুবককে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃত যুবক রেণু হত্যার প্রধান আসামী হৃদয় কিনা নিশ্চিত হতে পারেনি শাহবাগ থানা।

এদিকে ওই যুবককে গ্রেফতারের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে অনেকে গ্রেফতারকৃত যুবকটি আসল আসামী হৃদয় নয় বলে মন্তব্য করছেন। তাদের দাবি, ‘হত্যাকাণ্ডের মূলহোতার সঙ্গে গ্রেফতার যুবকের চেহারায় হালকা মিল রয়েছে মাত্র। কিন্তু সেই আসল আসামী নয়। প্রধান আসামী এখনো ধরাছোঁয়ার বাইরে।’ 

মাহবুব নামের একজন বলেন, ‘গণপিটুনির ভিডিওতে লাঠি নিয়ে পেটাতে দেখা যাওয়া যুবকটির সঙ্গে গ্রেফতারকৃত যুবকের মিল নেই। তার নাক, চোখ, ভ্রু, বিশেষ করে চোয়ালের হাড় এবং চুলের কাটিংয়ের সাথেও কোনো মিল নেই।’

হাফসা খানম মন্তব্য করেন, ‘হামলাকারীর সঙ্গে গ্রেফতারকৃত যুবকের মিল খুঁজে পাচ্ছি না। ভিডিওতে দেখা যাওয়া হামলাকারীর গায়ের একই ধরণের নীল গেঞ্জিও পরিহিত রয়েছে। কিন্তু খুনি খুন করে সেই কালারের কাপড় পরে ঘুরে বেড়ায়?’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গ্রেফতারকৃত যুবকটি রেণু হত্যার প্রধান আসামী কিনা তা আমরা নিশ্চিত হতে পারিনি। তিনি আরও জানান, ইতোমধ্যে গ্রেফতার ওই যুবককে বাড্ডা থানায় প্রেরণ করা হয়েছে। তারা তাকে নিশ্চিত করব। 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, রেনু হত্যার প্রধান আসামি সন্দেহে এক যুবককে গুলিস্তান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে । তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। আমাদের কাছে হস্তান্তর করা হলে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারব।

তাসলিমা হত্যার ঘটনায় এ পর্যন্ত সাত জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিন আসামি রিমান্ডে রয়েছে। দুজনকে আজ আদালতে তোলা হবে। চাঞ্চল্যকর এ ঘটনার মূল হোতা হিসেবে হৃদয়কে শনাক্ত করেছে পুলিশ। গণপিটুনির ভিডিও দেখে তাকে চিহ্নিত করা হয়েছে।

শনিবার সকালে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন তাসলিমা বেগম। তার দুই সন্তানের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গেলে স্কুলের গেটে কয়েকজন নারী তাসলিমার নাম-পরিচয় জানতে চান। পরে লোকজন তাসলিমাকে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে নেন। কিছুক্ষণের মধ্যে বাইরে কয়েকশ লোক একত্র হয়ে তাসলিমাকে প্রধান শিক্ষকের কক্ষ থেকে বের করে নিয়ে যায়। স্কুলের ফাঁকা জায়গায় এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে। পরে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন তিনি মারা যান। এ ঘটনায় তাসলিমার বোনের ছেলে সৈয়দ নাসিরউদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় অজ্ঞাতনামা চারশ থেকে পাঁচশ মানুষকে আসামি করে মামলা করেন।

নিহত তাসলিমার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন তাসলিমা। দুই বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। ১১ বছরের এক ছেলেও আছে নিহত তাসলিমার।

একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950