স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোচালকের বিরুদ্ধে, সহযোগিতার অভিযোগে প্রেমিক গ্রেফতার

০৫ জুলাই ২০২৬, ০৯:০২ AM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে প্রেমিকের সহযোগিতায় এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষণে সহযোগিতার অভিযোগে প্রেমিক আবির তালুকদারকে (১৭)  গ্রেফতার করেছে পুলিশ। তবে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত অটোরিকশাচালক জয় মিয়া (২২) পলাতক রয়েছেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে আবিরকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের বার্তারগাতী এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আবির তালুকদার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাকরপুর গ্রামের মশিউর তালুকদারের ছেলে। পরিবারসহ তিনি বর্তমানে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকায় বসবাস করেন।

পলাতক জয় মিয়া একই উপজেলার খসিদপুর গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের বার্ত্তারগাতী এলাকায় ভাড়া বাসায় থেকে শহরের অটোরিকশা চালাতেন। তার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় সম্প্রতি বাড়িতে চলে যান। ফলে বাসায় একাই থাকতেন জয়।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মোহনগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার সঙ্গে আবিরের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার দুপুরে ভুক্তভোগী তার চাচাতো বোনকে নিয়ে কেনাকাটার উদ্দেশে শহরে বের হন। পরে আবির দেখা করার জন্য ভুক্তভোগীকে জয় মিয়ার অটোরিকশায় করে তার ভাড়া বাসায় যান।  সেখানে ভুক্তভোগীর চাচাতো বোনকে পাশের একটি কক্ষে রেখে আবির ও ভুক্তভোগী কথা বলছিলেন। একপর্যায়ে জয় মিয়া ভুক্তভোগীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, এ ঘটনায় আবির সহযোগিতা করেন।

ঘটনার পর দুই অভিযুক্ত বাসা থেকে চলে গেলে ভুক্তভোগী সেখান থেকে বের হয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। পরে  বিকেলে উপজেলার নওহাল এলাকার শিশুপার্কসংলগ্ন স্থান থেকে আবিরকে গ্রেফতার করা হয়। তবে জয় মিয়া পালিয়ে যান। তাকে গ্রেফতারে মোহনগঞ্জ  ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালালেও পাওয়া যায়নি।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাতে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এতে জয় মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। আর আবিরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, গ্রেফতার আবিরকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।  পলাতক জয়কে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আর ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগ: ধর্ষণ
দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
  • ০৬ জুলাই ২০২৬
ছানি অপারেশনের অভাবে অন্ধত্বে ভুগছে ১০ লাখ মানুষ, আলো ফেরাত…
  • ০৬ জুলাই ২০২৬
ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু, আহত হেলপার
  • ০৬ জুলাই ২০২৬
মাদ্রাসা বোর্ডের এইচএসসির প্রশ্নে জুলাই গণ-অভ্যুত্থান, দুই …
  • ০৬ জুলাই ২০২৬
বছরে গড়ে কত শতাংশ বাড়ে সোনার দাম, জানলে সঞ্চয় করবেন আপনিও
  • ০৬ জুলাই ২০২৬
বিদ্যালয়ে তিন বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করে নোটিশ দিল মন…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence