শিশুকে ধর্ষণের অভিযোগে ইমামের বিরুদ্ধে মামলা

২০ জুন ২০২৬, ০৯:৪৬ PM
অভিযুক্ত মসজিদের খতিব শাহিনুর ইসলাম

অভিযুক্ত মসজিদের খতিব শাহিনুর ইসলাম © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামে সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শাহিনুর ইসলামকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার (২০ জুন) বিকাল ৪টার দিকে হাছেন আলী শেখ জামে মসজিদে এ ঘটনায় ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসর আহামেদ। তিনি জানান, এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

পুলিশ ও এলাকাবাসী জানান, হাছেন আলী শেখ জামে মসজিদের ইমাম শাহিনুর ইসলামের নিকট সাড়ে ৪ বছরের শিশুটি প্রতিদিন দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মসজিদে প্রাইভেট পড়তেন। শনিবার (২০ জুন) মেয়েটির মা মেয়ের খোঁজ নিতে এসে দেখেন তার মেয়ে ও ইমাম উলঙ্গ অবস্থায় রয়েছেন। তাৎক্ষণিক বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষ মসজিদে এসে জড়ো হন। পরে ইমামকে মারধর ও জুতার মালা পরিয়ে আটকে রাখেন তারা।

বিকাল ৪টার দিক খবর পেয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসর আহমেদ ঘটনাস্থলে আসেন। স্থানীয়দের বিচারের আশ্বাস দিয়ে অভিযুক্ত ইমামকে থানায় নিয়ে যান। পরে শনিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসর আহমেদ বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মসজিদের ইমামকে আটক করা হয়েছে। তিনি এখন থানা হাজতে রয়েছেন।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬