যশোরে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১ জুন ২০২৬, ০৫:১৩ PM
অভিযুক্ত রকি

অভিযুক্ত রকি © সংগৃহীত

যশোর শহরের চাঁচড়া মাগুরপট্টি এলাকায় ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনার পর কোতোয়ালি থানা-পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রকি (২৪) নামের এক যুবককে আটক করেছে।

আটক রকি চাঁচড়া ডালমিল এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। পুলিশের তথ্যমতে, রকির বিরুদ্ধে এর আগেও হত্যা মামলা রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাতে ওই ঘরে এক গৃহবধূ ও তার ননদের কিশোরী মেয়ে ঘুমিয়ে ছিলেন। গৃহবধূর স্বামী তখন বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে কৌশলে ঘরে ঢুকে পড়ে রকি। অন্ধকারে প্রথমে তিনি গৃহবধূকে ধর্ষণ করেন।

প্রথমে ওই গৃহবধূ ভাবেন তার স্বামী এসেছেন, তবে পরে জেগে উঠে বিষয়টি বুঝতে পারেন। এরপর রকি তাদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরী মেয়েটিকেও ধর্ষণ করে পালিয়ে যান। পরবর্তী সময়ে গৃহবধূর স্বামী বাড়ি ফিরলে তাকে বিষয়টি জানানো হয় এবং তারা দ্রুত কোতোয়ালি থানায় যান।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রকিকে আটক করা হয়েছে। ভুক্তভোগী দুজনকে ডাক্তারি পরীক্ষার (মেডিকেল) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। মামলার শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬