শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিনজন

গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলাকরা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জুন গভীর রাতে ওই নারী বাড়ির বাইরে বের হলে কয়েকজন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরে নির্জন স্থানে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সহযোগিতায় থানায় মামলা করেন।

মামলার পর অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে শার্শা থানা-পুলিশ। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় রবিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার আসামিরা হলেন নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আব্দুর রহমান ইমন (২৪) ও একই গ্রামের মালেক মোড়লের ছেলে মেহেদি হাসান টুটুল (২৫)।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬