আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

২২ জুলাই ২০১৯, ০৩:২৮ PM

© সংগৃহীত

বান্দরবানের তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং মং মারমাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার সকালে রোয়াংছড়ি উপজেলার শামুকঝিড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সন্ত্রাসীরা রুলাইং এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রোয়াংছড়ি থেকে আসার পথে শামুকঝিড়ির সামনে তার মোটারসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তাকে ব্রাশ ফায়ার করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা ‍উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬