শিক্ষকের বকাঝকা, না ফেরার দেশে মাদ্রাসা ছাত্র

২২ জুলাই ২০১৯, ১০:৪৩ AM

© ফাইল ফটো

গাজীপুর টঙ্গীতে জুবায়ের হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে মাদ্রাসার পাশে অবস্থিত আইডিয়াল হোস্টেল থেকে গলায় রশি পেঁচানো তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত জুবায়ের হোসেন টঙ্গীর তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার উচ্চ মাধ্যমিক (আলিম) সাধারণ শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ওই মাদ্রাসার ছাত্ররা পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে। জুবায়েরের লাশ ময়না তদন্তের জন্য গাজিপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয়রা জানান, তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী জুবায়ের পরীক্ষায় ফলাফল খারাপ করায় ওই হোস্টেলের টিচার সালমান জুবায়েরকে বকাঝকা করে। এতে করে জুবায়ের রাগের মাথায় হোস্টেলের দ্বিতীয় তলায় রুমের ভিতরে ঢুকে সিলিং এর সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে শিক্ষক সালমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সে অনেকদিন যাবত হোস্টেলে অনুপস্থিত। আমি তাকে কিভাবে বকাবাদ্য করব? আর এত ছাত্রের মধ্যে এটা খেয়াল রাখাও অসম্ভব। আপনি আমাদের হাজিরা খাতাটি দেখুন জুবায়ের অনেকদিন যাবত অনুপস্থিত ছিলো। এ নিয়ে এলাকাবাসী যা বলেছে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি হত্যা না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আগামী সপ্তাহে তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের মধ্যে মিলল হেলপারের মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
স্কুল চলাকালীন যানজট নিরসনের উপায় খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিনের ছুটিতে ইবি
  • ৩১ মার্চ ২০২৬
এপ্রিলেই শুরু হচ্ছে মেডিকেল-ডেন্টালের প্রথম বর্ষের ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নেত্রকোনায় বিষপানে অসুস্থ স্কুলছাত্রের মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence