মিন্নির বাবার বিরুদ্ধে মামলা করবেন রিফাত শরীফের বাবা

২১ জুলাই ২০১৯, ০৪:১৯ PM

© সংগৃহীত

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন রিফাতের বাবা দুলাল শরীফ।

রিফাত হত্যায় জড়িত সব আসামিকে গ্রেফতার করে দ্রুত ফাঁসির দাবিতে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। রিফাত শরীফের সঙ্গে মিন্নির দ্বিতীয় বিয়ের সময় মিন্নি ও নয়ন বন্ডের বিয়ের তথ্য গোপন করার অভিযোগে এ মামলা করবেন বলে তিনি জানান।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনার সর্বস্তরের সাধারণ মানুষের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক মানুষ উপস্থিত ছিল। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত রিফাতের বাবা দুলাল শরীফ, মা ডেইজি বেগম, একমাত্র বোন উসরাত জাহান মৌ, চাচা আবদুল লতিফ শরীফ, আবদুল আজীজ শরীফ ও চাচাতো বোনরা।

মানববন্ধন চলাকালীন সমাবেশে দুলাল শরীফ বলেন, কিছু মানুষ প্রকৃত তথ্য না জেনে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিন্নির পক্ষে লেখালেখি করছেন। তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রকৃত সত্য জেনে তারপর লেখালেখি করেন। আপনাদের লেখালেখির কারণে আমার ছেলে হত্যার বিচার প্রভাবিত হতে পারে। একজন সন্তানহারা বাবা হিসেবে আমি যে আমার ছেলের হত্যাকারীদের ফাঁসির অপেক্ষায় অধীর আগ্রহে আছি সেটা

মানববন্ধন শেষে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দুলাল শরীফ বলেন, নয়ন বন্ডের সঙ্গে মিন্নির বিয়ে হওয়ার পরও মিন্নির পরিবার সেই তথ্য গোপন করে আমার ছেলের সঙ্গে বিয়ে দেয়। মূলত এ কারণেই আমার ছেলেকে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ড ও তার সহযোগীরা। এ হত্যা পরিকল্পনার সঙ্গে মিন্নিও জড়িত। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজেও তার প্রমাণ রয়েছে।

হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
সমস্যা সমাধানে জনগনের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশ বি…
  • ২৮ মার্চ ২০২৬
স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence