চাঁপাইনবাবগঞ্জ থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল অস্ত্র-গুলির চালান, রাজশাহীতে ধরল পুলিশ

০৩ জুন ২০২৬, ০৮:৪৯ AM
অস্ত্র ও গুলিসহ আটক দুলাল শেখ

অস্ত্র ও গুলিসহ আটক দুলাল শেখ © টিডিসি ফটো

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় পাচার করা হচ্ছিল আগ্নেয়াস্ত্র ও গুলির একটি চালান। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে সেগুলো জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ তরুণী ও অপর এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান চালায়। এতে অংশ নেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা আব্দুস ছালাম। অভিযানে প্রাইভেটকারের ব্যাকডালা তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

আটক দুজন হলেন দুলাল শেখ (৩৬) ও এক তরুণী (১৮)। দুলাল কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের বাসিন্দা। তরুণীর বাড়িও একই এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি নির্ভরযোগ্য একটি সূত্রের মাধ্যমে খবর পান যে, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে অস্ত্রের চালান কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। তথ্য পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যে ফাইল অনুমোদন মন্ত্রীর, ঘুষ না পাওয়ায় ৩ মাস ধরে আটকা ফাইল

বিকেল ৪টার কিছু আগে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুজনকে আটক করে পুলিশ।

মাকসুদুর রহমান আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মারামারি আর ফাউলে গোলশূন্য প্রথমার্ধ আর্জেন্টিনা–ইংল্যান্ডের
  • ১৬ জুলাই ২০২৬
যশোরে ঝোপ থেকে আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার
  • ১৬ জুলাই ২০২৬
মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের
  • ১৬ জুলাই ২০২৬
নতুন ইতিহাস গড়লেন হ্যারি কেইন
  • ১৬ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা…
  • ১৬ জুলাই ২০২৬
জামালপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence