নিহত ৫ জনের মধ্যে ৪ জন মা-মেয়ে ও দুই ছেলে

০২ জুন ২০২৬, ০১:৫৯ PM , আপডেট: ০২ জুন ২০২৬, ০২:০১ PM
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি © টিডিসি ফটো

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। অপরজন গাড়ির চালক। মঙ্গলবার (২ জুন) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূর জাহান বেগম (৫০), তাদের মেয়ে আয়শা খাতুন (২৮) এবং দুই ছেলে মো. আরিফ ইসলাম (২৫) ও রাকিবুল ইসলাম (১৮)। নিহত অপরজন হলেন প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন (৩২)। তার বাড়ি একই জেলার মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ভাঙ্গামুখী একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাসের সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ গাড়িতে থাকা ছয়জন গুরুতর আহত হন।

আরও পড়ুন: মৃত্যু হয় সাত দিন আগে, ধরেছে পচনও—বুয়েট শিক্ষক এলেও আসেননি অন্য সন্তানেরা

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালকসহ পাঁচজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দ্রুতগতির একটি প্রাইভেটকার সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পাঁচ যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ ভারত সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর ভারতে পাচার হলো…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরম পূরণের টাকা জমা না দিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলার ম্যাক অ্যালিস্টারের নৈপুণ্যে অসা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9