রাজধানীতে মায়ের লাশ উদ্ধার

মৃত্যু হয় সাত দিন আগে, ধরেছে পচনও—বুয়েট শিক্ষক এলেও আসেননি অন্য সন্তানেরা

০২ জুন ২০২৬, ১২:০২ PM , আপডেট: ০২ জুন ২০২৬, ১২:০৫ PM
মিরপুরের ৬নং সেকশনের সি ব্লকের ১২ নম্বর রোডের ৮ নম্বর বাসা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ

মিরপুরের ৬নং সেকশনের সি ব্লকের ১২ নম্বর রোডের ৮ নম্বর বাসা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ © সংগৃহীত

রাজধানীর মিরপুরে একটি আবাসিক ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা অন্তত সাত থেকে আট দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। 

বৃদ্ধার এক ছেলে মোংলা স্থলবন্দরের যুগ্ম সচিব। আরেক ছেলে বুয়েটের শিক্ষক। তারা মায়ের কাছে থাকতেন না। মৃত্যুর খবর পেয়ে শিক্ষক ছেলে এলেও আসেননি সচিব ছেলে।

রবিবার (৩১ মে) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে মিরপুরের ৬নং সেকশনের সি ব্লকের ১২ নম্বর রোডের ৮ নম্বর বাসায় গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের তথ্য মতে, বাসাটি ওই বৃদ্ধার মেয়ে। বাসার একটি কক্ষে বৃদ্ধা ও আরেকটি কক্ষে মেয়ে থাকতেন। মা মারা যাওয়ার পরও টের পাননি মেয়ে। মাকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে নার্সকে ডাকেন তিনি। ভেবেছিলেন অসুস্থ। নার্স বাসায় এসে রুমে ঢুকে দেখতে পান, বৃদ্ধা মৃত। তার শরীরের মাংস বিছানায় খুলে পড়ে আছে।

স্থানীয়রা জানান, হয়তো সপ্তাহখানেক আগে মরে পড়ে ছিল বৃদ্ধা। কিন্তু তার মেয়ে ঘরে ঢুকেনি। তার মা কবে মারা গেছেন, জানতেন না তিনি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির জানান, বৃদ্ধা তার মেয়ের বাড়িতে থাকতেন। একটি কক্ষে মা ও আরেকটি কক্ষে মেয়ে। রবিবার বৃদ্ধার মেয়ে তাকে ডাকতে যান। সাড়া না পেয়ে তিনি একজন নার্সকে ডেকে আনেন। তিনি ভেবেছিলেন, মা হয়তো অসুস্থ। পরে ওই নার্স রুমে ঢুকে দেখতে পান, বৃদ্ধা মারা গেছেন এবং শরীরে পচন ধরে মাংস খুলে বিছানায় পড়ে আছে। নার্স তাৎক্ষণিক বাইরে এসে লোকজনকে জানান। স্থানীয়রা ৯৯৯-এ কল দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি আরও জানান, বৃদ্ধার মেয়েকে দেখে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। মা ঘরে মরে পচে আছে, অথচ নাকে কোনো গন্ধ পাননি তিনি। বিষয়টি পুলিশকে ভাবিয়ে তুলছে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য মতে, মৃত নুরজাহানের এক ছেলে মোংলা স্থলবন্দরের সচিব পদে কর্মরত। আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। তারা কেউ মায়ের সঙ্গে থাকতেন না। মায়ের মৃত্যুর খবর পেয়ে শিক্ষক ছেলে এলেও আসেননি সচিব ছেলে। মেয়েজামাতাও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।

হামজার অসাধারণ গোল, প্রথমার্ধে দাপট বাংলাদেশের
  • ১১ নভেম্বর ২০২৬
উবার চালককে ‘ফাইভ স্টার’ রেটিং দিয়েছিলেন তো?—জামায়াত আমিরকে…
  • ১১ নভেম্বর ২০২৬
১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্…
  • ১১ নভেম্বর ২০২৬
আগে শহীদদের তালিকা, পরে রাজাকারদের তালিকা বিবেচনা করবে সরকার
  • ১১ নভেম্বর ২০২৬
শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
ফার্মেসি কাউন্সিলের ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবেন না কারিগর…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950