সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন

০২ জুন ২০২৬, ০৮:০১ AM
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দাঁড়িয়ে থাকা গ্যাসবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেটকার ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দাঁড়িয়ে থাকা গ্যাসবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেটকার ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কা দিয়েছে। এতে একই পরিবারের শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় আজ মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, ঢাকা থেকে যশোরগামী প্রাইভেটকার মালীগ্রাম এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা গ্যাসবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই নারী ও দুই পুরুষ। আহত হন শিশুসহ আরও ৩ জন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শিশুর মৃত্যু হয়।

আরও পড়ুন: মশা মারা শিখতে আমেরিকা নয়, সন্ধ্যার পর ডোবার পাশে দাঁড়াতে মেয়রকে পরামর্শ প্রধানমন্ত্রীর

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম বলেন, প্রাইভেটকারের চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, শনাক্তের চেষ্টা চলছে। প্রাইভেটকারটি উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬