ঈদের জন্য টাকা জমাতে রাতভর কাজ, কারখানায় প্রাণ গেল তরুণের

২৬ মে ২০২৬, ১০:৪৯ AM , আপডেট: ২৬ মে ২০২৬, ১০:৫১ AM
মোহাম্মদ রাসেল

মোহাম্মদ রাসেল © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কারখানায় রাতে কাজ করার সময় মেশিনে ঢুকে মোহাম্মদ রাসেল (১৭) নামে এক তরুণে মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় নাহার এগ্রো ফিড মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল একই এলাকার মোহাম্মদ আলমগীরের একমাত্র ছেলে।

জানা গেছে, ঈদে টাকা জমানোর জন্য ইলেক্ট্রিকের কাজের পাশাপাশি গত কয়েকদিন যাবত নাহার ফিড মিলে রাত্রিকালীন কাজ করছিলেন রাসেলসহ কয়েকজন যুবক। এদিন রাতেও তারা কাজ করার সময় রাসেল হঠাৎ ফিডমিলের ভুট্টা রাখার সাইলোতে ঢুকে যান। পরে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাব্বি বলেন, ‘রাতে রাসেল এবং আমি কাজ করতেছিলাম। ফিডমিলের সাইলোতে হঠাৎ সে ডুবে যায়। আমি তুলতে গিয়েও পারিনি, পরে বাকিদের খবর দিই। সবাই এসে তাকে হাসপাতালে নিয়ে যাই।’

আরও পড়ুন: কুরবানি কবুল হওয়ার জন্য যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি

নাহার এগ্রো ফিড মিলের ম্যানেজার মো. ফাহিম উদ্দিন বলেন, ‘রাতে কয়েকজন এলাকার শ্রমিক কাজ করছিল। এর মধ্যে একজন মেশিনে আটকে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘মধ্যরাতে দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, মেশিনের ভেতরে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার।

‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬