কক্সবাজার সমুদ্র সৈকতে ছয় লাশ

১০ জুলাই ২০১৯, ১০:৪০ AM

© ফাইল ফটো

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ভাসমান অবস্থায় ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলার দুর্ঘটনায় ওই ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এসময় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুগন্ধা পয়েন্ট থেকে ওই ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান জানান, রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ছয়জনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এসময় সমুদ্র সৈকত থেকে ভাঙাচোরা একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে আরও দুজনকে।

ধারণা করা হচ্ছে, সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি। এতে ওই ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ ট্রলারটি বাংলাদেশ না মিয়ানমারের, সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো নিখোঁজের খবরও পাওয়া যায়নি বলে জানান ওসি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close