ঘুমিয়ে পড়েছিলেন চালক, প্রাণ গেল ২৯ জনের

০৮ জুলাই ২০১৯, ১১:৫৩ AM

© আনন্দবাজার

ভারতের রাজধানী দিল্লির কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে ২৯ জনের। আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। আজ সোমবার সকালের এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৪৬ জন যাত্রী নিয়ে লখনউ থেকে দিল্লির দিকে যাচ্ছিল স্লিপার কোচ বাসটি। তবে দিল্লিতে ঢোকার আগে যমুনা এক্সপ্রেসওয়েতে পৌছার পর একটি সেতু থেকে পিছলে গিয়ে ১৫ ফুট নীচে নালার পানির মধ্যে আছড়ে পড়ে বাসটি।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৯ জনের। আহতের সংখ্যাও আরও অনেক। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে সেখানে যান। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। বাসটি উল্টে যাওয়ায় তাদের উদ্ধারকাজে সমস্যা হচ্ছিল। পরে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। সেখান থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের ধারণা, বাসটির গতি ছিল অনেক। এ অবস্থায় চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এছাড়া আরও বেশ কয়েকটি বিষয় খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে তারা জানিয়েছেন।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের সব রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া উত্তরপ্রদেশ রোডওয়েজ মৃতদের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। খবর: আনন্দবাজার।

আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬
তারুণ্যের মনস্তত্ত্বে একটি দার্শনিক ও আইনি পর্যালোচনা
  • ০৩ এপ্রিল ২০২৬