ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে পুলিশে দিল শিক্ষার্থীরা

০৮ জুলাই ২০১৯, ১০:৫৫ AM

© প্রতীকী ছবি

পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে ধরে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল রোববার নাটোরের লালপুর উপজেলায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম আব্দুল হালিম।

তাঁর বিরুদ্ধে রোববারই যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার সকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে লালপুর আমলি আদালতে পাঠিয়েছে।

পুলিশ ও শিক্ষার্থীরা জানিয়েছে, শিক্ষক আব্দুল হালিম রোববার দুপুরে শ্রেণিকক্ষে একাকী পেয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার দেন। ছাত্রীর চিৎকার শুনে অন্য শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে আসে।

এসময় তারা আব্দুল হালিমকে আটক করে। পরে শিক্ষকেরাও আসেন। একপর্যায়ে থানায় খবর দিলে পুলিশ সেখানে গেলে ওই শিক্ষককে তাদের হাতে তুলে দেওয়া হয়। পরে রাতে এ ব্যাপারে মামলা দায়ের করা হয়।

কয়েকজন শিক্ষার্থী জানায়, ওই শিক্ষকের আচরণ আগে থেকেই ভালো ছিল না। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক ছাত্রীকে উত্ত্যক্ত ও হয়রানি করার অভিযোগ রয়েছে। কিন্তু প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলেনি।

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক আব্দুল হালিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যৌন নির্যাতনের মামলায়  আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬