ইয়াবাসহ গ্রেফতারের পর পদ হারালেন ছাত্রদল নেতা

০৪ মে ২০২৬, ০৭:১০ PM , আপডেট: ০৪ মে ২০২৬, ০৭:৪৩ PM
বরগুনার পাথরঘাটায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা আরাফাত রহমান

বরগুনার পাথরঘাটায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা আরাফাত রহমান © সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ গ্রেফতারের পর বহিষ্কার হয়েছেন ছাত্রদল নেতা আরাফাত রহমান অভি। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।

সোমবার (৪ মে) দুপুরে বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মো. সানাউল্লাহ সানি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (৩ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরগুনা জেলা শাখার সহস্কুল বিষয়ক সম্পাদক আরাফাত রহমান অভিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল।

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মো. সানাউল্লাহ সানি জাগো নিউজকে বলেন, ঘটনার পর রাতেই কেন্দ্রীয় ছাত্রদলের কাছে প্রতিবেদন পাঠিয়েছিলাম। কেন্দ্রীয় ছাত্রদল থেকে যাচাই বাছাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া জেলা ছাত্রদলের মাধ্যমে বিষয়টির তদন্ত চলমান রয়েছে। যদি এমন হয় তাকে হয়রানি করা হয়েছে, আথবা তিনি জড়িত তাহলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950