মেয়ে প্রেম জড়িয়েছিল মেয়ে। বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছিলেন না বাবা-মা। শেষমেষ তাই মেয়েকে হত্যা করে ব্যাগে ভরে নদীতে ফেলে দিয়েছেন ওই বাবা-মা। ঘটনাটি ঘটেছে ভারতের মালদায়।
ইতিমধ্যে ওই মেয়ের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাটি তদন্ত করছে দেশটির সেখানকার পুলিশ।
এনডিটিভি জানিয়েছেন, মেয়েকে হত্যার অভিযোগে ইতিমধ্যে ওই বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার পশ্চিমবঙ্গের মালদার মাহেন্দ্রতলা গ্রামে ঘটনাটি ঘটেছে।
ওই মেয়ে নবম শ্রেণির ছাত্রী ছিলেন। অন্য এক গ্রামের একটি ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তার। সেটি কোনভাবেই মেনে নিতে পারছিল না তার বাবা মা। তাই একপর্যায়ে মেয়েকে মেরে ব্যাগে ভরে গঙ্গার নদীতে ফেলে দেয়।