গ্রেপ্তার ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস’ গ্রুপের ৪ জন, প্রশ্নফাঁস হয়েছে কিনা প্রশ্নে যা বলল পুলিশ

২৫ এপ্রিল ২০২৬, ০২:২৫ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩১ PM
গ্রেপ্তার ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস’ গ্রুপের  ৪ জন, প্রশ্নফাঁস হয়েছে কিনা প্রশ্নে যা বলল পুলিশ

গ্রেপ্তার ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস’ গ্রুপের ৪ জন, প্রশ্নফাঁস হয়েছে কিনা প্রশ্নে যা বলল পুলিশ © সংগৃহীত

এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অনলাইন প্রতারণায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সন্ত্রাসবিরোধী বিশেষ শাখা (সিটিটিসি)। গ্রেফতারকৃতরা হলেন মো. সিফাত আহমেদ সজিব (২২), সালমান (২২), মেছবাউল আলম মাহিন (১৯) ও মহিদুজ্জামান মুন্না (১৯)।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ এর প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত অনলাইন প্রতারণা সংক্রান্ত এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

তিনি জানান, গত সোমবার (২০ এপ্রিল) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিউটিসি) সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের সময় ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামের একটি ফেসবুক পেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে একই দিন রাত ৮টা ২০ মিনিটে সিটিটিসির একটি দল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো তাঁজপুর এলাকায় অভিযান চালিয়ে সিফাত আহমেদ সজিবকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতের স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বগুড়ার ধুনট থানা এলাকায় অভিযান চালিয়ে সালমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই দিন দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন নবাবগঞ্জ বাজার এলাকায় পৃথক অভিযানে মো. মেছবাউল আলম মাহিনকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ এপ্রিল) সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন নওগা ইউনিয়নের শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজার সংলগ্ন পরামানিক বাড়ি থেকে মো. মহিদুজ্জামান মুন্নাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানায় সিটিটিসি। এ কারণে তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ডিএমপি জানায়, গ্রেফতারকৃতরা অবৈধভাবে আর্থিক লাভের উদ্দেশ্যে একটি স্বচ্ছ, সুন্দর ও সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাকে ব্যাহত করার চেষ্টা করেছে। পাশাপাশি তারা প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নৈরাজ্য, হতাশা, উদ্বেগ ও নৈতিক বিপর্যয় সৃষ্টি করার অপচেষ্টা চালায়।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির রমনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এসএসসির ফল চলতি মাসের শেষে, এইচএসসির ‘পুনঃপরীক্ষা’ নিয়ে কী …
  • ১৯ জুলাই ২০২৬
ফাইনালের আগে বড় সুখবর পেলেন আলভারেজ
  • ১৯ জুলাই ২০২৬
গুলিবিদ্ধ ফিলিস্তিনি ফুটবলার মারা গেছেন
  • ১৯ জুলাই ২০২৬
‘এমন ফুটবলই দেখতে আমার ভালো লাগে’—আর্জেন্টিনার প্রশংসায় রোন…
  • ১৯ জুলাই ২০২৬
গাছে ঝুলছিল মাধ্যমিক শিক্ষকের মরদেহ
  • ১৯ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে সুপারকম্পিউটারের নতুন ভবিষ্যদ…
  • ১৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence