ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

০৪ জুলাই ২০১৯, ০৭:৪২ PM

© সংগৃহীত

পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক স্কুলশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারের ইয়াছিন মার্কেটের একটি কোচিং সেন্টারে। অভিযুক্ত শিক্ষকের নাম ওমর ফারুক (৩৩)।

পুলিশ অভিযুক্ত শিক্ষককে বৃহস্পতিবার (৪ জুলাই) আটক করে বিকালে চাঁদপুর আদালতে সোপর্দ করেছে। আটক ওমর ফারুক চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্কুল ছাত্রীর বাবা সিএনজি চালক আনোয়ার হোসেন বলেন, ১ জুলাই আমার মেয়ে স্কুলের ক্লাস শেষে সহপাঠীদের সঙ্গে ওমর ফারুকের কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। একপর্যায়ে অন্য শিক্ষার্থীদের পড়া শেষ বলে তাদের চলে যেতে বলে সে। আমার মেয়েকে আরও অংক করানোর কথা বলে থাকতে বলে। এ সময় সে আমার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে বিষয়টি মেয়ে সহপাঠীদের জানিয়ে আর পড়তে আসবে না বলে।

এ ঘটনা আমি রাতে জানতে পেরে ঘটনার সুষ্ঠু বিচারে স্থানীয়দের সহযোগিতা চাই। এরপর ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি মীমাংসার কথা বলে সালিশ বৈঠক করেন। ওই বৈঠকে অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে উল্টো আমাদের তিরস্কার করা হয়। এরপর থানায় অভিযোগ দিই।

ওই ছাত্রীর মা মায়া বেগম বলেন, আমার মেয়ে এখন মানসিকভাবে অসুস্থ হয়ে আতঙ্কিত। সে এখন আর স্কুলে যেতে চায় না। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

স্থানীয়রা বলেন, শিশুরা যদি শিক্ষকদের কাছেও নিরাপদ না থাকে তাহলে আমরা কোথায় যাবো? কার কাছে নিরাপদ বোধ করবো, নিশ্চিন্ত থাকবো? বাচ্চাদের স্কুলে পাঠিয়েও নিশ্চিন্ত থাকার সুযোগ নেই।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় মেয়েটির বাবা বাদী হয়ে ওমর ফারুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আরও তদন্ত করবো।

ঠিক এক মিনিট আগেই ডাক দিছি— ‘বাবা নিচে নেমে আসো’
  • ২৫ মার্চ ২০২৬
দেশসেরা ঢাবি, স্থান পেল বুয়েট-নর্থ সাউথসহ ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৫ মার্চ ২০২৬
এবার পাল্টা ভিডিও প্রকাশ করে অবস্থান জানাল নবীন ফ্যাশন
  • ২৫ মার্চ ২০২৬
দেশে জ্বালানি তেলের কত দিনের মজুত আছে জানালেন মন্ত্রীপরিষদ …
  • ২৫ মার্চ ২০২৬
বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি আসলে কেমন, সংকট সামলাতে সরকার …
  • ২৫ মার্চ ২০২৬
পদ্মায় বাসডুবিতে এখনো পানির নিচে ৪০ জন, ধারণা ফায়ার সার্ভিস…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence