পেট্রোল নেওয়া কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩

০৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২২ PM
মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশন

মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশন © টিডিসি

ফিলিং স্টেশনে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেলচালকদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর ফিলিং স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাময়িকভাবে পেট্রল বিক্রি বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পলাশবাড়ী শহরের বাশকাটা এলাকায় মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় কাওছার (২৫), জাহিদ (২৩) ও শিহাব (২২) নামের তিন যুবক গুরুতর আহত হন। আটক যুবকের নাম রেজওয়ান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত থেকেই পেট্রলের জন্য ফিলিং স্টেশনে অপেক্ষা করছিলেন মোটরসাইকেলচালকরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পেট্রল সরবরাহ শুরু হলে স্টেশনের দুই পাশে দীর্ঘ লাইন তৈরি হয়। দুপুরের দিকে দিকে সিরিয়াল ভেঙে পেট্রল নেওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনজন যুবক আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়ে ফিলিং স্টেশনটিতে পেট্রল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

গাইবান্ধা সহকারী পুলিশ সুপার এবিএম রশীদুল বারী জানান, ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬