প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আটক

২৯ জুন ২০১৯, ০৯:৩৯ PM

© সংগৃহীত

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১৩। ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রাম থেকে শুক্রবার তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম শিমুল সিমান্ত সেতু (২০)।শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

আটক শিমুল সিমান্ত সেতু ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে ও বগুড়া টিএমএসএস পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থী।

সিমান্ত সেতুকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুন্না বিশ্বাস। তিনি বলেন, আটকের পর শিমুলকে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শিমুল প্রশ্নপত্র ফাঁস চক্রের একজন সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সে অর্থের বিনিময়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল।

তিনি আরও বলেন, শুক্রবার গাইবান্ধায় অনুষ্ঠিত প্রাথামিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগে থেকেই সে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রশ্ন সরবরাহের পাঁয়তারা করছিল। গোপন সুত্রে এ খবর পেয়ে র‌্যাব-১৩-এর সদস্যরা অভিযান চালিয়ে শিমুলকে তার বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ফুলছড়ি থানায় একটি মামলা করা হয়েছে এবং এই চক্রের অন্য সদস্যদেরওকও শনাক্তের চেষ্টা চলছে।

বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকের বদলির সুপারিশ নিয়ে যা বললেন…
  • ০৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
close