বউ থাকল বাপের বাড়ি, বর গেল জেলে

২৯ জুন ২০১৯, ০৪:৩৭ PM

© সংগৃহীত

বিয়ে করতে এসে বউ বাপের বাড়ি থেকে গেল আর বরকে জেতে হল জেলে। শুক্রবার রাতে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি মুন্সিপাড়ায় এমন ঘটনা ঘটেছে।

জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীর (১৫) বাল্যবিয়ের আয়োজন চলছিল। এসময় সেখানে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার থানা পুলিশ নিয়ে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন। এরপর ভ্রাম্যামাণ আদালত বসিয়ে বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং অন্যদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

সাজাপ্রাপ্ত বরের নাম রাব্বী ইসলাম সোহাগ (২২)। তিনি একই এলাকার ফজলুল হকের ছেলে।

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুন্সিপাড়ার ফজলুল হকের ছেলে রাব্বী ইসলাম সোহাগের একই এলাকার মোজাহারুল ইসলামের মেয়ে ও ফোরকানিয়া মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী মনিরা আক্তারের বিয়ের আয়োজন চলছিল।

ওসি আরও বলেন, আমাদের কাছে মোবাইল ফোনে খবর আসে বাল্যবিয়ের। শুক্রবার রাতে বর, কনে ও তাদের উভয় পরিবারের সদস্যদের উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়। ভ্রাম্যামাণ আদালত বসিয়ে বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং অন্যদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close