৪ দিনে চার শিশুকে ধর্ষণ

২৮ জুন ২০১৯, ০৮:৩৩ PM

© সংগৃহীত

চারদিনে চারজন শিশুকে ধর্ষণ করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর টঙ্গীতে। চার শিশুকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম জসিম উদ্দিন (৫৫)।

আটক জসিম উদ্দিন বরিশাল জেলার কর্ণকাঠি গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। তিনি বনমালা টেকপাড়া এলাকায় মুদির দোকান করেন।

জানা গেছে, মাত্র ২০ টাকার লোভ দেখিয়ে গত সোমবার থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুপুরে একে একে চার শিশুকে ভাড়া বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। বৃহস্পতিবার ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত জসিমকে বনমালা থেকে আটক করে পুলিশে খবর দেয়। ধর্ষিত শিশুদের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি মো. কামাল হোসেন জানান, ধর্ষক জসিম উদ্দিন বৃহস্পতিবার বিকেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে ধর্ষণ করে। এসময় স্থানীয়রা তাকে বনমালা এলাকা থেকে আটক করে পুলিশে খবর দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬