মিয়ানমারে পাচারের আগে ৩ হাজার লিটার এসিড জব্দ

২৮ মার্চ ২০২৬, ০৯:৪৬ AM
এসিড জব্দ করেছে পুলিশ

এসিড জব্দ করেছে পুলিশ © টিডিসি ফটো

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ৩ হাজার লিটার এসিড জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে পরিচালিত এক অভিযানে এ বিপুল পরিমাণ এসিড উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ স্টেশন এলাকায় অবস্থিত আলছমি মার্কেটে অভিযান চালানো হয়। 

অভিযানে আক্তার হোসেন (৩২) নামে এক ব্যক্তির ভাড়া নেওয়া দোকানে তল্লাশি চালিয়ে ১০০টি জেরিকেনে সংরক্ষিত প্রায় ৩ হাজার লিটার এসিড জব্দ করা হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া এসিড মিয়ানমারে পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল। এর আগেও এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) শুভ পাল জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসিড জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া এসিডের প্রকৃতি ও ব্যবহার সম্পর্কে নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্ত…
  • ২৭ আগস্ট ২০২৬
বাড়িতে ঢুকে মডেল মুসকানকে কুপিয়ে হত্যা
  • ২৭ আগস্ট ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়…
  • ২৭ আগস্ট ২০২৬
জিম থেকে বের হতেই একের পর এক গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় গা…
  • ২৭ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির …
  • ২৭ আগস্ট ২০২৬
ওয়ালটন প্লাজা নিয়োগ দেবে ২০০ ডেপুটি ম্যানেজার, আবেদন ১০ সেপ…
  • ২৭ আগস্ট ২০২৬