রাজধানীতে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, পুলিশ হেফাজতে বাসা মালিক

০৯ মার্চ ২০২৬, ০৭:০৩ AM
আবাসিক ভবনের ওপর থেকে পড়ে মৃত্যু

আবাসিক ভবনের ওপর থেকে পড়ে মৃত্যু © সংগৃহীত

রাজধানীর বনানীর একটি আবাসিক ভবনের ওপর থেকে পড়ে পিংকি (১৬) নামের এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে এই ঘটনার পর গৃহকর্মী হত্যার অভিযোগ তুলে ওই বাড়িতে ভাঙচুর চালিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিংকি ওই ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করত। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর ২টার দিকে তারা পিংকির দেহ ওপর থেকে নিচে পড়তে দেখেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিংকির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠে। তারা বনানীর ওই ভবনের প্রবেশদ্বার ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়। এলাকাবাসীর অভিযোগ, এটি একটি হত্যাকাণ্ড। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন।

আরও পড়ুন: ‘ইফতারের সময় আকুতি-মিনতি করেছি, একটু পানিও দেয়নি পুলিশ’

বনানী থানার পুলিশ কর্মকর্তা মো. মইনুদ্দিন জানান, বিকেল সোয়া ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, কিশোরীটি সাত তলা থেকে লাফিয়ে পড়েছে। তবে কেন সে ওপর থেকে লাফিয়ে পড়ল বা এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ‘প্রকৃত ঘটনা জানতে আমরা ভবনের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছি। ফুটেজে দুপুরে পিংকির ছাদে যাওয়ার দৃশ্য দেখা গেলেও পুরো বিষয়টি এখনও পরিষ্কার নয়।’

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি। তবে ঘটনার রহস্য উদ্ঘাটনে ওই বাসার গৃহকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬