শিশুকে ধর্ষণের অভিযোগ, সৎপিতা আটক

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ PM
অভিযুক্ত সৎপিতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী

অভিযুক্ত সৎপিতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী © টিডিসি

চট্টগ্রামের লোহাগাড়ায় ১২ বছর বয়সি এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎপিতা নুরুল আমিনের (২৭) বিরুদ্ধে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর নিকট সোপর্দ করেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী তাকে পুলিশের নিকট হস্তান্তর করেন। 

আটক হওয়া নুরুল আমিন উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বলি আকবর পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। 

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘আমার শিশু সন্তানকে টিকা দেওয়ার জন্য আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। তখন আমার স্বামী ও মেয়ে বাড়িতে ছিল। দুপুরের দিকে আমি বাড়িতে এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। এরপর কয়েকবার ডাকার পর আমার মেয়ে দরজা খোলে। এ সময় তাকে অস্বাভাবিক অবস্থায় দেখে আমার সন্দেহ হয়।

তখন হঠাৎ করে আমার স্বামী গ্যাসের চুলায় কিছু একটা গরম করছিল। তার কাছ থেকে কি হয়েছে জানতে চাইলে সে দ্রুত বাথরুমে ঢুকে পড়ে। এরপর আমার মেয়ের কাছ থেকে কি হয়েছে জানতে চাইলে সে প্রথমে অস্বীকার করে। কিন্তু আমার জোরাজুরির পর সে পুরো বিষয়টি আমাকে খুলে বলে এবং আমার স্বামী বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি দেখায়।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘সেনাবাহিনী অভিযুক্ত সৎপিতাকে আমাদের নিকট হস্তান্তর করেছে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি থানা হেফাজত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। মামলা দায়ের হওয়ার পর বৃহস্পতিবার তাকে আদালতের নিকট সোপর্দ করা হবে।’

৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬