মন্ত্রীকে স্বাগত জানাতে বৃষ্টিতে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখলেন শিক্ষক

১৬ জুন ২০১৯, ০৭:০৮ PM

© সংগৃহীত

মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বৃষ্টির মধ্যে স্কুলের শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাটে।

জানা গেছে, শনিবার সকালে হাজিরহাটে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আসেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে বৃষ্টির মধ্যে সড়কের উভয় পাশে সদর ইউনিয়নের হাজিরহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা হয়। এসময় শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে থাকতে না চাইলেও স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের জোর করে সেখানে দাঁড় করিয়ে রাখেন।

অভিযোগ অস্বীকার করে বিষয়ে হাজিরহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বলেন, সকালে মন্ত্রীর আসার কথা শুনে শিক্ষার্থীরা সড়কে গেছে। শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার নিয়ম নেই। শিক্ষার্থীরা বেশি সময় বৃষ্টিতে ভেজেনি। মন্ত্রী সাহেব আসছেন আর গেছেন ততক্ষণ।

আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬
মিথ্যা প্রোপাগান্ডা নয় শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই …
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউরোপের ৭ দেশে বিকল্প শ্রমবাজার সন্ধানে চুক্তি করছে সরকার: …
  • ১৮ এপ্রিল ২০২৬
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় এসএসসি পরীক্ষার্থীর
  • ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাত এখন একটি ডিজাস্টার, হাসপাতাল না বলে বাজার বলা …
  • ১৮ এপ্রিল ২০২৬
নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬