বন্ধুর হাতে বন্ধু খুন

১৩ জুন ২০১৯, ০২:৪১ PM

© সংগৃহীত

যশোরে মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হয়েছে। নিহত যুবকের নাম ফেরদৌস (২০)। বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের শংকরপুর সন্যাসী দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস শহরের নাজিরশংকরপুর এলাকার আজাদ হোসেনের ছেলে।

নিহত ফেরদৌসের মামা রাব্বি হোসেন জানান, একটি মেয়েলি ঘটনায় ফেরদৌসের বন্ধু সাব্বিরের সাথে ফেরদৌসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাব্বিরসহ তিনজন ফেরদৌসকে মারপিট করে ও শরীরে দুই স্থানে ছুরিকাঘাত করে। ফেরদৌসের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শুরুর পরপরই মারা যান ফেরদৌস।

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, বন্ধুদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফেরদৌস নামে এক যুবক খুন হয়েছেন। হত্যাকারীদের শনাক্ত করা গেছে। তাদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

ট্যাগ: হত্যা
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬