চার বছরের শিশুকে ধর্ষণ

০৯ জুন ২০১৯, ০২:২৯ PM

© সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে চার বছরের শিশুকে কোমল পানীয়ের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগে মুসা নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। ধর্ষক মুসা উপজেলার নিকরাইল ইউনিয়নের একরাম উদ্দীনের ছেলে।

ঘটনাটি ঘটেছে শনিবার (৮ জুন) বিকালে উপজেলার পাটিতাপড়া এলাকায়। রবিবার সকালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত ধর্ষক মুসার স্ত্রী ও দুই সন্তান বাড়ি না থাকার সুযোগে পাশের বাড়ির ভাতিজির মেয়ে ৪ বছরের ওই শিশুকে কোমল পানীয়ের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নেয়। এ সময় মুসা শিশুকে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার দিলে পাশের বাড়িতে থাকা তার মা এগিয়ে গিয়ে আপত্তিকর অবস্থায় তাদের দেখতে পান। বিষয়টি স্থানীয়দের জানালে মুসা কৌশলে নিজ ঘরে তালা দিয়ে পার্শ্ববর্তী পুলিশ সদস্য আব্দুস ছালামের বাড়িতে আশ্রয় নেন। উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে ছালামের বাড়িতে ঢুকে মুসাকে গণধোলাই দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, খবর পেয়ে ভুক্তভোগী শিশু ও মুসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। রবিবার সকালে অভিযুক্ত মুসাকে আদালতের মাধ্যমে জেল পাঠানো হয়েছে।

ট্যাগ: ধর্ষণ
জবি ‘ভাইস চ্যান্সেলরস গবেষণা পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক ড. ন…
  • ০৪ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমলেও গরমের তীব্রতা রয়েই গেছে
  • ০৪ এপ্রিল ২০২৬
শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে সম্ভাবনার দ্বার …
  • ০৪ এপ্রিল ২০২৬
ক্লাসরুমেও আসছে সিসি ক্যামেরা
  • ০৪ এপ্রিল ২০২৬
১৯৭২ থেকে ২০০১ সালে নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা: শিক্ষামন…
  • ০৪ এপ্রিল ২০২৬
মুক্তিযুদ্ধের প্রথম সামরিক পরিকল্পনার স্মৃতি, তেলিয়াপাড়া দি…
  • ০৪ এপ্রিল ২০২৬