জবি ‘ভাইস চ্যান্সেলরস গবেষণা পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর

০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৫ PM
অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর

অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ‘ভাইস চ্যান্সেলরস গবেষণা পুরস্কার ২০২৩-২৪’-এর জন্য মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০২৩ সালে স্বনামধন্য ‘International Journal of Arab and Muslim’-এ প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধের জন্য তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তার গবেষণাপত্রটির শিরোনাম হলো ‘They are us': Orientalist perspective challenged in New Zealand Newspapers' coverage.’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অধ্যাপক ড. নিস্তার জাহান কবীরের এই গৌরবময় অর্জন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে, যা তার সহকর্মী ও শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণার উৎস।

আগামী ৮ এপ্রিল (বুধবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১১ তলায় অবস্থিত জবি কনফারেন্স হলে (১) আনুষ্ঠানিকভাবে তাকে এই পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬