বাড়ি ফেরার পথে নিখোঁজ ইবি ছাত্র মামুন

০৯ জুন ২০১৯, ০১:৪৯ PM

© সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নিঁখোজ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মামুন। গতকাল বেলা ১টার পর থেকে তার সন্ধান পাচ্ছেন না বলে পরিচিতজনেরা জানিয়েছেন। মামুন ইবির আল কুরআন বিভাগের ছাত্র। এছাড়া তিনি একজন হাফেজ ও ইমাম।

মামুনের পরিচিত বড় ভাই হুসাইন বাবু বলেন, ‘মামুন বাড়ি ফেরার পথে যশোরে থাকা অবস্থায় তার সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।’

এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের নেতা মুহাম্মদ রাশেদ খাঁন ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেটি হুবহু তুলে ধরা হলো-

‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন ডিপার্টমেন্ট এর মেধাবী ছাত্র। #হাফেজ আব্দুল্লাহ আল মামুন। ৮ জুন কুষ্টিয়া থেকে সকাল ৯টায় শ্যামনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুর ১টায় যশোর পৌঁছায়। পরে দুপুর ২টায় তাকে দুবার ফোন দিয়ে পাওয়া যায়নি। ৩টা থেকে তার কাছে থাকা দুটি নাম্বারই (০১৭৪৯৮৫১৮৭৫/০১৬৩৭৩৫২৩৩৮) বন্ধ পাওয়া যাচ্ছে। উল্লেখ্য তার মোবাইলে যথেষ্ট চার্জ ছিলো। সেই থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা।

সে কোন বাসে করে যাচ্ছিলো সেটা আমরা অবগত নই। আপনারা কেউ যদি তার কোনো খোঁজ পেয়ে থাকেন, দয়া করে এই নাম্বারে যোগাযোগ করুন ০১৭৫৫-১৫৩৫৬১(হুসাইন বাবু)।

তার কাছে একটি ল্যাপটপ এবং ১৪ হাজার টাকা ছিলো। গায়ে নীল রঙের কাটা পাঞ্জাবী, পরনে সাদা ট্রাউজার এবং পায়ে কালো সু ছিলো। তার বাড়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রামে। ধারণা করা হচ্ছে হয়তো কোন ছিনতাইকারী/ অজ্ঞান পাটির কবলে পড়ছে।’

ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence