ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

০৫ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ AM
আটক ছাত্রলীগ নেতা

আটক ছাত্রলীগ নেতা © টিডিসি ফটো

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশি অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার সাবেক সভাপতি মো. শিহাব চৌধুরীকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার (৪ জানুয়াররি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি পৌরসভার খাদ্য গুদাম সড়কে অবস্থিত তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম।

আটক মো. শিহাব চৌধুরী খোঁজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের নেতা ও নলছিটি পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরীর ছেলে। তার বাড়ি নলছিটি পৌর শহরের থানার পুল এলাকায়।

নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম বলেন, ঝালকাঠি সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬