অপারেশন ডেভিল হান্ট

ঝালকাঠিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ PM
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা লিমন নকিব ও আওয়ামী লীগ নেতা জাহিদ মোল্লা

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা লিমন নকিব ও আওয়ামী লীগ নেতা জাহিদ মোল্লা © টিডিসি

ঝালকাঠিতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা ও আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ডিবি পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে কালিজিরা এলাকা থেকে লিমন নকিবকে এবং নথুল্লাবাদ এলাকা থেকে জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, রাজনৈতিক মামলার আসামি হওয়ায় তাদের গ্রেপ্তার করে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি লিমন নকিব (৩৬)। তার বাড়ি শহরের স্টেশন রোড এলাকায়। অপরজন ঝালকাঠি সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ মোল্লা (৪৫)। তার বাড়ি নৈয়ারী গ্রামে। 

পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাজনৈতিক মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, গ্রেপ্তার লিমন নকিব ও জাহিদ মোল্লাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬