প্রেমিকা নিয়ে রেস্তোরাঁয় এসে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ AM
গ্রেফতার মো. ইমন

গ্রেফতার মো. ইমন © টিডিসি ফটো

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মো. ইমন (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পটিয়া সদরের এক রেস্তোরাঁ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। 

জানা যায়, আটক ইমন পটিয়া উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। গ্রেফতারকৃত ইমন বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দীনের পুত্র।

পুলিশ সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর বড়লিয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি কর্মসূচির নেতৃত্বে ছিলেন ইমন। শনিবার দুপুরে প্রেমিকার সঙ্গে দেখা করতে আসলে পটিয়া সদরের একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করা হয়।

সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ইমনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।’

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬