ওসমান হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে: আসিফ নজরুল

২২ ডিসেম্বর ২০২৫, ০২:০০ PM
আসিফ নজরুল ও ওসমান হাদি

আসিফ নজরুল ও ওসমান হাদি © সৌজন্যে প্রাপ্ত

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২২ ডিসেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি।  তিনি বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। 

এর আগে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে অতি দ্রুত একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। 

সোমবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, দুটি ব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে।দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালের কাজের সহায়তার জন্য পেশাজীবী ইন্টেলিজেন্সের সহায়তা গ্রহণ। কালক্ষেপণ করলে চলবে না। নির্বাচনকে স্থিতিশীল ও সুষ্ঠু করার জন্য হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে‌। এটাই হচ্ছে আমাদের দাবি‌।

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬