কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতর ছবি নিয়ে ব্ল্যাকমেইল যুবকের, অতঃপর...

১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ AM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:০১ AM
ব্ল্যাকমেইলের প্রতীকী ছবি

ব্ল্যাকমেইলের প্রতীকী ছবি © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্কের সূত্র ধরে আপত্তিকর ছবি সংগ্রহ করে এক কলেজছাত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগে সোয়াইব ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, ফেসবুকে পরিচয়ের সূত্রে নুর মোস্তফা নামে এক যুবকের সঙ্গে ওই কলেজছাত্রীর সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সময় কৌশলে ছাত্রীটির কিছু স্পর্শকাতর ছবি সংগ্রহ করে নুর মোস্তফা। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই ছবি ব্যবহার করে তাকে প্রতারণা শুরু করে মোস্তফা।

পরে সোয়াইব ইসলাম সেই ছবিগুলো ছাত্রীটির হোয়াটসঅ্যাপে পাঠিয়ে একান্তে সময় কাটানোর চাপ দিতে থাকে এবং চাঁদা দাবি করে। দাবি না মানলে ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এতে ভুক্তভোগী ও তার পরিবার চরম ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। পরবর্তীতে বরিশাল মালটি পার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)-এর সহায়তায় ভুক্তভোগী আইনি সহায়তা পান।

কাউনিয়া থানার সহকারী কমিশনার পবিত্র কুমার গণমাধ্যমকে জানান, প্রতারণার ঘটনায় সংশ্লিষ্ট ডিজিটাল প্রমাণ জব্দ করা হয়েছে এবং আরো তথ্য যাচাই করা হচ্ছে। মোস্তফাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬