নতুন হত্যা মামলায় গ্রেফতার সাবেক মেয়র আতিকুল

২৭ অক্টোবর ২০২৫, ০৩:২২ PM
সাবেক মেয়র আতিকুল

সাবেক মেয়র আতিকুল © সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীক উত্তরা পূর্ব থানায় দায়ের করা এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে।

আজ সোমবার এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত। এদিন আতিকুলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম।

সংশ্লিষ্ট আদালতের কৌশুলি আ্যাডভোকেট হারুন-অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, নিহত তাজুল ইসলাম (৫৯) রেন্ট-এ-কারের ব্যবসা করতেন। গত ১৮ জুলাই নিহত তাজুল রোজা রাখায় ঐ সময় তাকওয়া মসজিদে নামাজ শেষে ইফতার কেনার জন্য বের হয়ে ফুটপাতের উপর দিয়ে হাটতে হাটতে রবীন্দ্র স্বরনী রোডের রাস্তার উপর আসলে আসামীদের ছোড়া তার বুকের বাম পাশে লেগে গুরুত্বর জখম হন।

পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়া কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের ছেলে রেদোয়ান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

রাবির আইবিএসসি থেকে প্রথম বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড.ইউনূসকে হেনস্তার দায় হাসিনার: জামায়াত আমির 
  • ১৩ অক্টোবর ২০২৬
‘সরকারের আগাম প্রস্তুতিতে ডেঙ্গুর মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ’
  • ১৩ অক্টোবর ২০২৬
যে কারণে এনটিআরসিএসর সিলেবাস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না
  • ১৩ অক্টোবর ২০২৬
কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬