প্রকাশ্য দিবালোকে যুবকের হাতের কবজি কর্তন, আটক ৫

০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ AM
স্থানীয় মার্কেটের ব্যবসায়ী রুবেল মিয়া

স্থানীয় মার্কেটের ব্যবসায়ী রুবেল মিয়া © সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক যুবকের হাতের কবজি কর্তনের ঘটনায় ঘটেছে। এতে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ এবং বিচ্ছিন্ন কবজিটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হামলার শিকার স্থানীয় মার্কেটের ব্যবসায়ী মোকাব্বর মিয়ার পুত্র রুবেল মিয়া।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার শাপলা মিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রুবেল মিয়া তার বন্ধু মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে শাপলা মিল এলাকায় গেলে পূর্বশত্রুতার জেরে সুখনগর এলাকার বাবু ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রুবেলের ডান হাতের কবজি সম্পূর্ণভাবে কেটে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রুবেলের বন্ধু মোশারফ রহমান জানান, হামলার পেছনে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। বিরোধ তার নিজের সঙ্গে হলেও অপ্রত্যাশিতভাবে তার বন্ধু রুবেল হামলার শিকার হন। হামলাকারীরা মোশারফকেও মারধর করে। তিনি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আহত রুবেলের বাবা মোকাব্বর মিয়া জানান, প্রকাশ্য দিবালোকে তার ছেলের হাতের কবজি কেটে দেওয়া হয়েছে। তিনি এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতের বাবা মোকাব্বর মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে। তিনি আরও জানান, ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা রুবেলের বিচ্ছিন্ন কবজিটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9