এপিবিএন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ AM
এপিবিএন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এপিবিএন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার © প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চক্রেসো আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৯)–এর সদস্য নাঈম বিশ্বাসের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে ওই বাসা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এপিবিএন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা বলেন, নাঈম বিশ্বাসের মরদেহ ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর চট্টগ্রামের চকবাজার থানার টয়লেট থেকে থানায় কর্মরত এএসআই অহিদূর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। টানা দুই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের এমন মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শামসুল হক: যে নেতার হাত ধরে জন্ম নিয়েছিল আওয়ামী লীগের রাজনৈ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9