বিয়ে নিয়ে বসা বৈঠকে ছুরিকাঘাত, প্রাণ হারালেন যুবক

০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১২ PM
মো. রবিউল হোসেন বাবু

মো. রবিউল হোসেন বাবু © সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে একটি বিয়ের বৈঠকে কথা কাটাকাটির জেরে মো. রবিউল হোসেন বাবু (৩৭) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ সময় ইমন ও টিপু নামের আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নাজিরহাট ট্রেন স্টেশন সংলগ্ন মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত যুবকের নাম মো. রবিউল ইসলাম (৪০)। তিনি একই এলাকার জহুরুল হকের বড় ছেলে। স্থানীয় নাজিরহাট ঘাট স্টেশন এলাকায় তার একটি ছোট্ট ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিয়ের বৈঠকে নিহত রবিউলের সঙ্গে একই বাড়ির জসিমের বাগবিতণ্ডা হয়। কথাকাটাকাটির একপর্যায় জসিম ধারালো দেশীয় অস্ত্র দিয়ে রবিউলকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা জসিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের বৈঠকে কথা-কাটাকাটি থেকে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত জসিমকে গণপিটুনি দিতে চেয়েছিলেন। পুলিশ গিয়ে তাঁকে রক্ষা করে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950