মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

০৫ ডিসেম্বর ২০২৫, ১০:১১ PM
জব্দ করা সিমেন্ট ও আটক ব্যক্তিরা

জব্দ করা সিমেন্ট ও আটক ব্যক্তিরা © সংগৃহীত

কক্সবাজারের বাকখালী নদীর মোহনা-সংলগ্ন এলাকায় মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ আটজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বিশেষ অভিযানে একটি ফিশিং বোট থেকে ৩৭৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

শুক্রবার ৫ ডিসেম্বর রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের বাকখালী নদীর মোহনা-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৭৫ বস্তা সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত বোট, আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বরেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬